দেশের বাজারে কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ৭

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৪  
বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ৭। রিফেকটিভ গ্লাসের মনোমুগ্ধকর ডিজাইনের নতুন মডেলের এই হ্যান্ডসেটের ফরেস্ট গ্রিন, এথের ব্ল্যাক এবং বলিভিয়া ব্লু তিন রঙ। ৪জিবি+১২৮জিবির ইনফিনিক্স নোট ৭ সিরিজের স্মার্টফোনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা। এ ছাড়াও স্মার্টফোনটিতে থাকা বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময়জুড়ে ডিভাইসটি ব্যবহারকারীদের সঙ্গ দিতে পারবে। গ্রাহকদের দ্রুতগতির জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে এতে ১৮ডব্লিউ সুপার-ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ৪৮ এমপি কোয়াড ক্যামেরা ব্যবহারকারীদের বিশেষত কম আলোতে ও বিচিত্র ধরণের লাইটিং কন্ডিশনে আল্ট্রা-হাই-রেজিলিউশনের ছবি তোলার সুবিধা দিবে। সূর্যাস্ত, ব্যাকলাইট স্ট্রিট ভিউ, সেলফি বা রাতের বেলায় ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো ধরে রাখতে ক্রিস্টেল ক্লিয়ার ও প্রাণবন্ত সৌন্দর্য ছবি তুলতে পারবেন ফোনটির ক্যামেরায় চমৎকার। তরুণ প্রজন্মের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের বহুল প্রতীক্ষিত নোট ৭ সিরিজ অনলাইনে ছাড়ার পরই বিক্রিই রেকর্ড গড়ে। অফলাইনেও চাহিদার শীর্ষে রয়েছে চলতি সপ্তাহে নতুন এই স্মার্টফোনটি। কম আলোতে চমৎকার সব ছবি তোলার জন্য ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ৭ এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৭০ চিপসেট এবং ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে।